সরকারি BDRIS পোর্টাল · সর্বশেষ আপডেট ১ সেপ্টেম্বর ২০২৬

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬

জন্ম সনদের নাম্বার আর জন্ম তারিখ জানা থাকলে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।

লাগবে ১৭ ডিজিটের নাম্বারসময় ১ মিনিটখরচ সম্পূর্ণ ফ্রি

জন্ম নিবন্ধন যাচাই ফরম

নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ লিখে যাচাই করুন

সনদের উপরে থাকা ১৭ সংখ্যার নাম্বার, স্পেস বা ড্যাশ ছাড়া
বছর-মাস-দিন ক্রমে লিখুন। উদাহরণ, ২৫ আগস্ট ২০০৫ হলে 2005-08-25

বাটনে ক্লিক করলে সরকারি BDRIS ওয়েবসাইট নতুন ট্যাবে খুলবে এবং আপনার নাম্বার ও জন্ম তারিখ সেখানে বসানো থাকবে। শুধু ক্যাপচা অংকটি সমাধান করে Search বাটনে ক্লিক করুন।

এই পাতায় যা আছে

জন্ম সনদের তথ্য ঠিক আছে কিনা, কিংবা সনদটি অনলাইন করা আছে কিনা, এই দুটো জিনিস জানার জন্যই মূলত জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। কাজটা ঘরে বসে মোবাইল দিয়েই করা যায়, এক মিনিটেরও কম সময়ে।

স্কুলে ভর্তি, পাসপোর্ট, এনআইডি বা ব্যাংকের কাজে যাওয়ার আগে সনদটি একবার যাচাই করে নেওয়া ভালো। কারণ কাগজ জমা দেওয়ার পর যদি জানা যায় সনদ অনলাইনে নেই বা নামের বানানে ভুল আছে, তখন পুরো কাজটাই আটকে যায়।

জন্ম নিবন্ধন যাচাই করতে যা যা লাগবে

জন্ম সনদ অনলাইনে যাচাই করতে দুটি তথ্য লাগবে। এগুলো হলো —

  • জন্ম নিবন্ধন নাম্বার (১৭ ডিজিট)
  • জন্ম তারিখ (বছর-মাস-দিন)

দুটো তথ্যই জন্ম সনদের লেখা থাকে। এর বাইরে আর কোনো কাগজপত্র বা টাকা লাগে না।

আপনার সনদের নাম্বার যদি ১৩ ডিজিটের হয়, তাহলেও কাজ চলবে। সেক্ষেত্রে নাম্বারের শুরুতে জন্ম সালটি বসিয়ে নিতে হবে। যেমন কারও ১৩ ডিজিটের নাম্বার 9234567890123 এবং জন্মসাল 2005 হলে, ১৭ ডিজিটের নাম্বারটি হবে 20059234567890123

তবে সনদটি যদি অনেক পুরনো হয়, অর্থাৎ হাতে লেখা হয় এবং কখনো অনলাইন করা না হয়ে থাকে, তাহলে যাচাই করলে কোনো তথ্য আসবে না। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে যোগাযোগ করে জন্ম সনদটি অনলাইন করে নিতে হবে।

জন্ম সনদ অনলাইন করার জন্য আবেদন করার কিছুদিনের মাঝেই আপনার সনদটি অনলাইনে এসেছে কিনা বা ডিজিটাল হয়েছে কিনা জানার জন্য এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন।

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম

জন্ম নিবন্ধন চেক করতে উপরের ফরমের প্রথম ঘরে আপনার সনদের ১৭ ডিজিটের নাম্বার লিখুন। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখুন, বছর-মাস-দিন ফরম্যাটে। এরপর জন্ম নিবন্ধন যাচাই করুন বাটনে ক্লিক করুন।

বাটনে ক্লিক করলে সরকারি ওয়েবসাইটটি নতুন ট্যাবে খুলবে এবং আপনার দেওয়া তথ্যগুলো সেখানে বসানো থাকবে। এরপর ছবিতে দেখানো অংকটি সমাধান করে নিচের ঘরে উত্তরটি লিখুন। সবশেষে Search বাটনে ক্লিক করলেই সনদের তথ্য দেখতে পাবেন।

তথ্য না এলে বুঝতে হবে হয় নাম্বার বা জন্ম তারিখে ভুল আছে, নয়তো সনদটি অনলাইন করা নেই। পুরো পদ্ধতিটি নিচে ছবিসহ ধাপে ধাপে দেখানো হয়েছে।

ছবিসহ জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

  1. everify bdris gov bd ওয়েবসাইট ভিজিট করুন

    ব্রাউজারের অ্যাড্রেস বারে https://everify.bdris.gov.bd/ লিখে ভিজিট করুন। অথবা গুগলে everify bdris gov bd লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটটিতে ঢুকুন।

    এটি বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাইয়ের ওয়েবসাইট। ঢোকার পর নিচের ছবির মতো একটি ফরম দেখতে পাবেন।

    অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার সরকারি ওয়েবসাইট everify bdris gov bd এর ফরম
    সরকারি যাচাই ওয়েবসাইটের ফরম
  2. জন্ম নিবন্ধন নাম্বার লিখুন

    প্রথম ঘরে (Birth Registration Number) জন্ম সনদের ১৭ ডিজিটের নাম্বারটি লিখুন। মাঝে কোনো স্পেস বা ড্যাশ দেবেন না।

    নিবন্ধন নাম্বার যদি ১৩ ডিজিটের হয়, তবে নাম্বারের শুরুতে জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট বানিয়ে নিন। যেমন ১৩ ডিজিটের নাম্বার 9234567890123 এবং জন্মসাল 2005 হলে লিখতে হবে 20059234567890123।

    Birth Registration Number ঘরে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার লিখে জন্ম নিবন্ধন যাচাই
    ১৭ ডিজিট একটানা লিখতে হবে
  3. জন্ম তারিখ লিখুন

    দ্বিতীয় ঘরে (Date of Birth) জন্ম তারিখ লিখুন। এখানে বছর-মাস-দিন অর্থাৎ YYYY-MM-DD ফরম্যাটে লিখতে হবে।

    যেমন কারও জন্ম তারিখ ২৫ আগস্ট ২০০৫ হলে লিখতে হবে 2005-08-25। চাইলে ঘরে ক্লিক করে ক্যালেন্ডার থেকেও তারিখটি সিলেক্ট করতে পারবেন।

    জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd ফরম্যাটে Date of Birth ঘরে জন্ম তারিখ লেখা
    উদাহরণ, ২৫ আগস্ট ২০০৫ হলে লিখুন 2005-08-25
  4. ক্যাপচার অংকটি সমাধান করুন

    নিচে একটি ছবিতে ছোট একটি অংক দেখতে পাবেন। বেশিরভাগ সময় এখানে যোগ বা বিয়োগ করতে বলা হয়।

    অংকটি সমাধান করে উত্তরটি The answer is লেখা ঘরে লিখুন। ছবির লেখা বুঝতে না পারলে পাশের Refresh লেখায় ক্লিক করে নতুন অংক নিতে পারবেন।

    জন্ম নিবন্ধন যাচাই করার সময় ক্যাপচা কোডের অংক সমাধান করে উত্তর লেখা
    ক্যাপচা ভুল হলে ফরম আবার পূরণ করতে হয় না
  5. Search বাটনে ক্লিক করুন

    সব তথ্য পূরণ করার পর নিচে Search বাটনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

    আপনার দেওয়া তথ্য ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই সনদের বিস্তারিত তথ্য স্ক্রিনে চলে আসবে।

    Search বাটনে ক্লিক করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা birth certificate check করা
    Search বাটনে ক্লিক করলেই ফলাফল আসবে
  6. জন্ম সনদের তথ্য দেখুন

    নিচের ছবির মতো করে নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, নিবন্ধনের তারিখ ও নিবন্ধনকারী কার্যালয়ের নাম দেখতে পাবেন।

    এই তথ্যগুলো এলে বুঝবেন সনদটি অনলাইন করা আছে। এখান থেকেই যাচাই কপির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আপনার দেয়া তথ্য ভুল থাকলে কিংবা জন্ম সনদটি অনলাইন করা না থাকলে No Record Found লেখা দেখাবে।

    অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার পর birth registration record verification এর ফলাফল
    যাচাইয়ের ফলাফল এভাবে দেখাবে

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই

মোবাইল থেকে জন্ম নিবন্ধন যাচাই করতে আলাদা কোনো অ্যাপ লাগে না। ফোনের যেকোনো ব্রাউজার দিয়েই কাজটি করা যায়।

Chrome বা যেকোনো ব্রাউজার ওপেন করে https://everify.bdris.gov.bd/ লিংকে ভিজিট করুন। অথবা গুগলে everify bdris gov bd লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন। এরপর নিচের কাজগুলো করুন —

  • প্রথম ঘরে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার লিখুন।
  • দ্বিতীয় ঘরে বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।
  • ছবির অংকটি সমাধান করে উত্তর লিখুন।
  • Search বাটনে ক্লিক করুন।

নাম্বার লেখার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, কিবোর্ড যেন ইংরেজি সংখ্যায় (123) থাকে। বাংলা সংখ্যায় (১২৩) লিখলে কাজ হবে না।

তথ্য চলে এলে ব্রাউজারের তিন ডট মেনু থেকে Share অপশনে গিয়ে Print এ ক্লিক করে যাচাই কপির পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না। তারিখের সাথে ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বারটিও লাগবে।

জন্ম তারিখ লেখার সময় ফরম্যাট নিয়ে অনেকে ভুল করেন। মনে রাখবেন, বছর আগে, তারপর মাস, সবশেষে দিন - এভাবে লিখতে হবে। মাঝে হাইফেন (-) চিহ্ন দিতে হবে। উদাহরণ দেখুন নিচের টেবিলে।

জন্ম তারিখ যেভাবে লিখতে হবে
২৫ আগস্ট ২০০৫ 2005-08-25
৫ জানুয়ারি ২০১০ 2010-01-05
৩০ ডিসেম্বর ১৯৯৮ 1998-12-30

আমাদের অফিসে Birth Certificate Check করতে না পারার অভিযোগ নিয়ে যারা আসেন, তাদের বেশিরভাগেরই সমস্যা এই তারিখের ফরম্যাটে। নাম্বার ঠিক থাকলেও তারিখ উল্টো করে লেখার কারণে কিছু আসে না।

অধিকাংশ সময় অনেকেই মাসের জায়গায় তারিখ এবং তারিখের জায়গায় মাস লিখে যাচাই করার চেষ্টা করেন। তাই, উপরের টেবিলে উল্লিখিত নিয়ম অনুসরণ করলে সমস্যাটি আর হবেনা।

আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন চেক

ভোটার আইডি কার্ড বা এনআইডি নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায় না। জাতীয় পরিচয়পত্রের সিস্টেম আর জন্ম নিবন্ধনের সিস্টেম আলাদা, একটির সাথে আরেকটির সরাসরি সংযোগ নেই।

একইভাবে নাম, মোবাইল নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়েও যাচাই করা যায় না। যাচাইয়ের একমাত্র উপায় ১৭ ডিজিটের নাম্বার আর জন্ম তারিখ।

তবে আইডি কার্ড সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গেলে সেখান থেকে ভলিউম বই দেখে আপনার জন্ম সনদের নাম্বারটি বের করে নিতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত এনআইডি দিয়ে জন্ম নিবন্ধন যাচাইয়ের পোস্টে লেখা আছে।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড PDF

যাচাই করার পর যে তথ্যগুলো স্ক্রিনে আসে, সেই পেজটি প্রিন্ট করার মাধ্যমেই যাচাই কপি ডাউনলোড করতে হয়। আলাদা কোনো ডাউনলোড বাটন নেই।

কম্পিউটার থেকে কিবোর্ডের CTRL বাটন চেপে ধরে P বাটন চাপুন। প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করতে পারবেন, না থাকলে Destination-এ Save as PDF বেছে নিয়ে ফাইলটি সেভ করে নিন।

মোবাইল থেকে ব্রাউজারের তিন ডট আইকনে ক্লিক করে Share অপশনে যান, সেখান থেকে Print বেছে নিন। এরপর পিডিএফ ফাইলটি সেভ করে নিতে পারবেন ফোনের ফাইল ম্যানেজারে। যা পরবর্তীতে প্রিন্ট করে নিতে পারবেন যেকোনো কম্পিউটার দোকান থেকে।

তবে মনে রাখবেন, এই যাচাই কপি আর অফিস থেকে তোলা মূল সনদ এক জিনিস নয়। বিস্তারিত পার্থক্য ও নিয়ম জন্ম নিবন্ধন ডাউনলোডের পোস্টে দেওয়া আছে।

Birth Certificate Check Online Bangladesh

বাংলাদেশে জন্ম সনদ অনলাইনে চেক করার একমাত্র সরকারি ওয়েবসাইট হলো everify.bdris.gov.bd । বিদেশে থাকা প্রবাসীরাও একইভাবে যাচাই করতে পারেন, আলাদা কোনো নিয়ম নেই।

Birth certificate check online bd করতে যা লাগে —

  • ১৭ ডিজিটের birth registration number
  • date of birth, YYYY-MM-DD ফরম্যাটে
  • ক্যাপচার অংকের উত্তর

ওয়েবসাইটটি ইংরেজিতে হলেও ঘর মাত্র তিনটি, তাই ইংরেজি না জানলেও উপরের ছবিগুলো দেখে সহজেই আপনার তথ্যগুলো পূরণ করতে পারবেন।

BDRIS GOV BD কী

BDRIS এর পূর্ণরূপ Bangladesh Registration Information System। এটি স্থানীয় সরকার বিভাগের অধীনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় পরিচালিত ব্যবস্থা, যেখানে দেশের সব ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য রাখা হয়।

মানুষ সাধারণত দুটি ঠিকানা খোঁজেন, কিন্তু দুটোর কাজ আলাদা —

ঠিকানা কী কাজে লাগে
everify.bdris.gov.bd জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই
bdris.gov.bd নতুন আবেদন, সংশোধন, আবেদনের অবস্থা

সংক্ষেপে, যাচাই করতে everify, আবেদন করতে bdris। বিস্তারিত BDRIS পোর্টালের পোস্টে লেখা আছে।

কোনোটিতেই লগইন বা অ্যাকাউন্ট লাগে না। bdris gov bd login খুঁজে যারা সময় নষ্ট করেন, তাদের জেনে রাখা ভালো যে ওই লগইন অপশনটি শুধু কার্যালয়ের কর্মকর্তাদের জন্য। অনেক সময় সার্ভারের উন্নতির জন্য তারা ওয়েবসাইটটি শুধু কর্মকর্তাদের জন্য খুলে রাখেন, সেক্ষেত্রে একাউন্টে লগইন করতে বলা হয়।

তাই, এই ধরণের সমস্যা দেখা দিলে কিছুদিন পর আবারও যাচাই করার চেষ্টা করুন। নাম্বার ও পাসওয়ার্ড ছাড়াই এবং কোনো লগইন স্ক্রিন ছাড়াই তথ্য যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই সংক্রান্ত সমস্যার সমাধান

Birth Certificate Check করতে গিয়ে অনেকেই কিছু সমস্যায় পড়েন। কোন সমস্যা কেন হয় আর কী করলে সমাধান হবে, নিচে সেগুলোই দেওয়া হলো।

No Record Found

No Record Found সমস্যাটি সবথেকে বেশি দেখা যায়। নাম্বার আর জন্ম তারিখের মধ্যে অমিল থাকলে, কিংবা সনদটি অনলাইন ডেটাবেজে না থাকলে এই লেখাটি দেখায়।

সমাধান —

  • জন্ম তারিখ বছর-মাস-দিন ফরম্যাটে লিখেছেন কিনা দেখুন।
  • নাম্বারটি ১৭ ডিজিট হয়েছে কিনা গুনে দেখুন।
  • নাম্বারের প্রথম ৪ ডিজিট আর জন্মসাল মিলছে কিনা মিলিয়ে নিন।

সব ঠিক থাকার পরেও No Record Found লেখা আসলে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গিয়ে সনদটি অনলাইন করিয়ে নিন। সনদটি অনলাইনে না থাকার কারণে এই লেখাটি দেখাতে পারে।

Request Timeout বা Server Busy

একসাথে অনেক মানুষ যাচাই করতে গেলে সরকারি সার্ভারে চাপ পড়ে, তখন এই সমস্যাটি দেখা দেয়।

সমাধান —

  • দিনের বেলা সমস্যা হলে রাতের দিকে চেষ্টা করুন।
  • ব্রাউজার রিফ্রেশ করে আবার দেখুন।
  • ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা দেখুন।
  • ওয়াইফাই থেকে মোবাইল ডাটায় সুইচ করুন বা মোবাইল ডাটা থেকে ওয়াইফাই তে সুইচ করে চেষ্টা করুন।

তথ্য আসছে কিন্তু বানান ভুল

জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করার পর যদি দেখে যায় কোনো তথ্য ভুল দেখাচ্ছে বা বানান ভুল দেখাচ্ছে, তাহলে এর কারণ হতে পারে নিবন্ধনের সময়ই ভুল লেখা হয়েছিল, তাই ডেটাবেজেও ভুলটাই আছে। একারণে যাচাই করার সময়ও ভুল বানান বা ভুল তথ্য দেখাচ্ছে।

এক্ষেত্রে নতুন করে নিবন্ধন করবেন না। একজনের দুটি জন্ম নিবন্ধন হয়ে গেলে পরে এনআইডি বা পাসপোর্টের সময় অনেক বড় জটিলতা হয়। সঠিক সমাধান হলো জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করা।

জন্ম নিবন্ধন যাচাই করা কেন দরকার

জন্ম সনদে ছোট একটা ভুল থাকলে বা সনদটি অনলাইনে না থাকলে যেসব কাজ আটকে যায় —

  • স্কুল-কলেজে ভর্তি ও বোর্ড রেজিস্ট্রেশন
  • পাসপোর্টের আবেদন
  • জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম তোলা
  • ড্রাইভিং লাইসেন্স ও বিবাহ নিবন্ধন
  • সরকারি ভাতা, ব্যাংক হিসাব ও জমি রেজিস্ট্রি

প্রতিবার আলাদা করে দৌড়ানোর চেয়ে একবার যাচাই করে সমস্যাটা আগেই ধরে ফেলা অনেক সহজ। বিশেষ করে সন্তানকে স্কুলে ভর্তি করানোর আগে বা পাসপোর্ট করার পরিকল্পনা থাকলে আগেভাগেই তথ্য যাচাই করে দেখুন কোনো ভুল আছে কিনা। এছাড়া, জন্ম নিবন্ধন যাচাই করতে কোনো টাকা লাগেনা।

শেষ কথা

জন্ম নিবন্ধন যাচাই করা খুব সহজ একটা কাজ, কিন্তু ছোট দুটো ভুলেই বেশিরভাগ মানুষ আটকে যান। এক, জন্ম তারিখ উল্টো করে লেখা। দুই, নাম্বার ১৭ ডিজিট না হওয়া।

এই দুটো মিলিয়ে নিলে বাকিটা এক মিনিটের কাজ। সনদ হাতে পাওয়ার পরপরই একবার যাচাই করে রাখুন, তাহলে পাসপোর্ট বা এনআইডির কাজে গিয়ে হঠাৎ সমস্যায় পড়তে হবে না।

কোথাও আটকে গেলে বা কোনো তথ্য ভুল মনে হলে আমাদের জানাতে পারেন।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট কোনটি?

https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাইয়ের এটিই সরকারি ওয়েবসাইট।

জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd মানে কী?

জন্ম নিবন্ধন যাচাই করার সময় জন্ম তারিখ লিখতে হয় YYYY-MM-DD ফরম্যাটে। এখানে YYYY মানে বছর, MM মানে মাস আর DD মানে দিন। যেমন ২৫ আগস্ট ২০০৫ হলে লিখতে হবে 2005-08-25।

জন্ম নিবন্ধন যাচাই করতে কত টাকা লাগে?

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। কেউ যাচাইয়ের নামে টাকা চাইলে বুঝবেন প্রতারণা করার চেষ্টা করছে।

মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবো কীভাবে?

মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে https://everify.bdris.gov.bd/ ভিজিট করুন। এরপর ১৭ ডিজিটের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করলেই যাচাই হয়ে যাবে। আলাদা কোনো অ্যাপ লাগবেনা।

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় কি?

না, শুধু নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায় না। যাচাই করতে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দুটোই লাগবে।

আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায়?

না, ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায় না। তবে আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গেলে সেখান থেকে জন্ম সনদের নাম্বার বের করে নিতে পারবেন।

১৩ ডিজিটের নাম্বার দিয়ে যাচাই করা যাবে?

সরাসরি যাবে না, তবে ১৩ ডিজিটের নাম্বারের শুরুতে জন্মসাল বসিয়ে ১৭ ডিজিট বানিয়ে নিলে যাচাই করা যায়। যেমন নাম্বার 9234567890123 ও জন্মসাল 2005 হলে 20059234567890123 - এভাবে ১৭ ডিজিট বানিয়ে সেটি দিয়ে যাচাই করা যাবে।

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করবো কীভাবে?

যাচাই করার পর যে তথ্যগুলো আসে, সেই পেজটি প্রিন্ট করলেই যাচাই কপির পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। কম্পিউটারে CTRL + P ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে, ব্রাউজারের তিন ডট মেনু থেকে Share অপশনে গিয়ে Print এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

No Record Found দেখালে কী করবো?

প্রথমে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ ঠিক আছে কিনা মিলিয়ে দেখুন। বিশেষ করে তারিখের ফরম্যাটটি। সব ঠিক থাকার পরেও তথ্য না এলে বুঝতে হবে সনদটি এখনো অনলাইন করা হয়নি। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন।

বিদেশ থেকে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে?

হ্যাঁ, পৃথিবীর যেকোনো দেশ থেকেই ওয়েবসাইটটি ভিজিট করে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করা যায়।

জন্ম নিবন্ধন যাচাই করার অ্যাপ আছে কি?

সরকারিভাবে অনুমোদিত কোনো অ্যাপ নেই। প্লে স্টোরে যেসব অ্যাপ পাওয়া যায় সেগুলো ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছে। এসব অ্যাপের ভিতরে সরকারি ওয়েবসাইট এম্বেড করা আছে। তাই, অ্যাপ ডাউনলোড না করে সরাসরি ওয়েবসাইট থেকেই যাচাই করা ভালো।

যাচাই কপি কি সনদের বদলে জমা দেওয়া যাবে?

সাধারণত যায় না। যাচাই কপি শুধু প্রমাণ করে সনদটি অনলাইনে আছে। পাসপোর্ট বা ব্যাংকের কাজে সিল-স্বাক্ষরযুক্ত মূল সনদ লাগে, যা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে তুলতে হয়।

Google-এ প্রিয় সোর্স হিসেবে যুক্ত করুন

এরপর থেকে জন্ম নিবন্ধন সংক্রান্ত সার্চে আমাদের সাইট আগে দেখতে পাবেন।

যুক্ত করুন

কোথাও আটকে গেছেন?

কোনো ধাপে সমস্যা হলে, তথ্যে ভুল চোখে পড়লে বা অন্য কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ করুন